প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : নীলফামারীর সদর উপজেলায় পুকুরে ডুবে বিপ্লব দাস (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোড়গ্রাম জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব দাস ওই এলাকার দিলিপ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় শিশু বিপ্লব। পরে অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় চারদিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। একপর্যায়ে পুকুরে তাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা