সারাদেশ

প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে এক প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম (৫১) একই গ্রামের আমির হোসেনের ছেলে।

নিহতের স্ত্রী বেদেনা বলেন, রাতের খাবার খেয়ে আমি স্বামী-সন্তানকে নিয়ে একসাথে ঘুমাতে যাই। পরে রাতে ছোট ছেলে জীবনকে প্রস্রাব করাতে উঠে দেখি বিছানায় ছেলের বাবা নেই। ঘরে না পেয়ে দরজা খুলে বারান্দায় গিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিয়েছেন।

২নং ওয়ার্ড মেম্বার হযরত আলী বলেন, তিনি হার্টের ব্যাধি, আলচার ও কোমর ব্যাথাসহ মানসিক নানা রোগে ভুগছিলেন। হয়তো একারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন : কক্সবাজারে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। তিনি লাঠিতে ভর করে হাঁটতেন। নিহতের পরিবারের ধারণা রোগের যন্ত্রণা সইতে না পেরে গভীর রাতে সকলের অগোচরে নিজ ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি.এস.এম. মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা