সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় নিরাপত্তা সংলাপ চলছে

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রামগড় থানা পুলিশের একটি দল ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ৩ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মো. রহমত উল্যাহ (৩২) নামক অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত রহমত উল্যাহ ফটিকছড়ির ভুজপুর বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী

জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ি এলাকায় ভিকটিম (১৮) নারীর মিশ্র ফল বাগানের চৌচালা ঘরের দরজা খুলে বাগানের পাহারাদার রহমত উল্যাহ ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ভিকটিম নারীর আত্মচিৎকারে তার স্বামীর ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণ চেষ্টাকারী পালিয়ে যায়।

রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে ভিকটিম ও তার স্বামী থানায় এসে অভিযোগ দায়ের করেন। রাত সাড়ে ১১টায় অভিযুক্ত রহমত উল্ল্যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।

আরও পড়ুন : যুগ্ম সচিব হলেন ২২১ কর্মকর্তা

তিনি আরও বলেন, মামলা রুজুর পরই তার নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা পাইল্যাভাঙ্গা থেকে রহমত উল্ল্যাহকে গ্রেফতার করা হয়। আসামিকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা