সারাদেশ

উলিপুরে গাঁজাসহ আটক ৩

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজার থেকে এই তিন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রুস্তম আলীর পুত্র মাসুদ মিয়া (২২), নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৪) ও নেওয়াশী ইউনিয়নের পনির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (৩৫)।

আরও পড়ুন : ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিনজনকে আটক করে। তিন মাদক ব্যবসায়ীর মধ্যে শফিকুল ইসলামের নামে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা