ছবি-সংগৃহীত
সারাদেশ
মুন্সীগঞ্জ

৮ লাখ টাকা আত্মসাৎ, আসামিকে জেলহাজতে প্রেরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৮ লাখ টাকা আত্মসাৎ করা মামলায় আসামি মো.আসাদ উল্লাহকে (৩৭) জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে আসামিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক রোকেয়া রহমান তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো.আব্দুস সাত্তার।

আসামি আসাদ উল্লাহ গজারিয়া উপজেলার পুরান বাউসিয়া (পূর্বপাড়া) গ্রামের মৃত- সামসুদ্দিন আহম্মেদের ছেলে।

আরও পড়ুন: বেনাপোল বন্দরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

জানা গেছে, আসাদ উল্লাহ গজারিয়া উপজেলার বিভিন্ন লোকের কাছে সাংবাদিক পরিচয়ে বিদেশে কিংবা সরকারী চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আসামির বিরুদ্ধে এমন অভিযোগে ৭/৮ টি প্রতারনা ও টাকা আত্মসাৎ মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আসামি আসাদ উল্লাহ বাদীকে বৈধ ভিসায় সুইডেন পাঠানোর কথা বলে গত ২০২২ সালের ২৫ এপ্রিল ৮ লাখ টাকা নেয়। ২ মাসের মধ্যে বাদীকে সুইডেন পাঠাবে বলে আশ্বাস দেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে ও বাদীকে সুইডেন পাঠায় নাই কিংবা ৮ লাখ টাকা ফেরতও দেয় নাই।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু

টাকা চাইলে আসামি বাদীর পাওনা টাকা ফেরতের বিষয়ে অস্বীকার করলে গজারিয়া উপজেলার বৈদ্যারগাঁও শিকদার বাড়ি গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে ফেরদৌস হাসান (৪২) বাদী হয়ে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ আদালতে এসে আসাদ উল্লাহকে আসামি করে মামলা করেন।

বাদী ফেরদৌস হাসান জানান, আসাদ উল্লাহ আমাকে বৈধ ভিসায় সুইডেন পাঠাবে বলে ৮ লাখ টাকা নিয়েছে। দীর্ঘদিন হলেও আসাদ উল্লাহ আমাকে সুইডেন ও নেয় নাই আমার টাকা ফেরত দেয় নাই। এমন অনেকের সাথেই প্রতারনা করছেন।

আরও পড়ুন: বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার ১

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, মামলায় আসামি আসাদ উল্লাহ মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সারেন্ডারের আদেশ দেয়।

পরে আজ সোমবার আসামি ওই আদালতে সারেন্ডার করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা