ছবি: সংগৃহীত
সারাদেশ

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।

আরও পড়ুন: ট্রাক্টরচাপায় শিক্ষকসহ নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৩ টার দিকে নিহত মাসুদ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকে। বিষয়টি টের পেরে বাড়ির মালিক চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

ছয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ওহিদুজ্জামান বলেন, চুরির জন্য ঢুকেছে না মাইয়োল্যা (মেয়ে) চুরির জন্য ঢুকেছে। আমরা এর বিকল্পটাও চিন্তা করি। নারীঘটিত কোনো ব্যাপারও হতে পারে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এ বিষয়ে এখনই কিছু বিস্তারিত বলা যাচ্ছে না, এটা তদন্তের বিষয়। মনগড়া কথা বলে দিলে আমার তদন্ত আরেক রকম আসবে। তাহলে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হতে পারে।

আরও পড়ুন: জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

এ বিষয়ে তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে নিহত মাসুদের বিরুদ্ধে আগের কোন চুরির মামলা আছে কিনা- এমন প্রশ্ন করা হলে এ পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা