সংগৃহীত ছবি
সারাদেশ
ট্রলারে বিস্ফোরণ

কক্সবাজারে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন : ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মৃতরা হলেন- রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫)।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ জেলে মারা গেছেন। এদের মধ্যে রহিম উল্লাহ আইসিইউতে ছিলেন।

আরও পড়ুন : ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ গ্রেফতার ৬

তিনি আরও জানান, রহিমের শরীরের ৯০ শতাংশ, আরমানের ৭০ শতাংশ ও শাহীনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। আগুনে সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ আরও দুজন আইসিইউতে ও দুজন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। তার আগে চমেক হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান আইয়ুব আলী (৪৮) নামের জেলে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, কক্সবাজারের ফিশারিঘাটে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ জেলে মারা গেছেন বলে জেনেছি। একজন ঢাকায় এবং চারজন চমেক হাসপাতালে।

প্রসঙ্গত, গত শনিবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ ঘটে। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন। এতে দগ্ধ হন ১২ জেলে। দগ্ধ-আহতরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ার বাসিন্দা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা