সারাদেশ

ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ গ্রেফতার ৬

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাচালান কারবারিকে আট‌ক করেছে পুলিশ।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সোমবার (৫‌ সে‌প্টেম্বর) দুপুর ১২টার দিকে মা‌টিরাঙ্গা থানায় এক প্রেস‌ ব্রিফিং‌য়ে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- বর্ণাল ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮), ডাকবাংলা মুসলিম পাড়ার মো. আবু তাহেরের ছেলে মো. জাকির হোসেন (৩০), চেয়ারম্যান পাড়ার মো. সামছুর রহমানের ছেলে মো. মুহিম উদ্দিন (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার শাহাবুদ্দিনের মো. জাহাঙ্গীর আলম (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার মো. জুলকু মিয়ার ছেলে মাইন উদ্দিন (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ার মো. রজব আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৯)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার উপ‌জেলা প‌রিষ‌দের সামনে একটি মাই‌ক্রোবাস (ঢাকা মেট্র-চ-৫৩-৬৫৫৪) থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ডেঙ্গু পরীক্ষার কীটসহ ৬ চোরাকারবারিকে আটক এবং অ‌বৈধ মালামাল বহনকারী মাইক্রোবাসটি ‌জব্দ করা হয়।

আরও পড়ুন : ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

আটককৃত মালামা‌লের ম‌ধ্যে র‌য়ে‌ছে ডেঙ্গু পরীক্ষার ভারতীয় কীট ৩৯০০ পিস, প্লাস‌টি‌কের বড় ড্রপার ২৭০০‌টি, এ‌্যম্পুল ৯৮ পিস, প্লাস‌টি‌কের ছোট ড্রপার ১৩০০‌টি। আটকৃত অবৈধ এসব মালামা‌লের আনুমা‌নিক বাজার মূল‌্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

পু‌লিশ সুপার ব‌লেন, সম্প্রতি মশার কামড় জ‌নিত কা‌র‌ণে দে‌শে ডেঙ্গু রো‌গের ভয়াবহতার সু‌যোগ নি‌য়ে এক শ্রেণির অসাধু মহল অ‌ধিক লা‌ভের আশায় সরকা‌রের অনুমোদন ছাড়া নি‌য়ে আসা ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটের কার্যকা‌রিতা নি‌য়ে স‌ন্দেহ র‌য়ে‌ছে। নাগ‌রিক সেবা নি‌শ্চিত করতে চোরাকারবা‌রি, মাদকসহ যেকোন অপরাধ দম‌নে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ গো‌য়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ ও‌সি (তদন্ত) মো. শ‌রিফ ও থানা কর্মরত পু‌লিশ সদস‌্য বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী প্রমূখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা