সংগৃহিত ছবি
সারাদেশ

বজ্রপাতে ঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: লালমনিরহাটে বজ্রপাতে গরু-ছাগলসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার (১৮ জুন) ভোররাতে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, আজ ভোররাতে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের একটি ঘরে আগুন লেগে যায়। এতে পুলিন রায়সহ পরিবারের ২ জন আহত হন। এ সময় ঘরে থাকা ৩ টি ছাগল ও ২ টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দিনমজুর পুলিন চন্দ্র বলেন, পরিবার নিয়ে অনেক দুঃখে-কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। কৃষিকাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন। এ ছাড়া ঋণ নিয়ে গরু-ছাগল পালন করে পরিবার আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ঘটনা শোনার পর ওই পরিবারের খোঁজখবর নিয়েছি।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা