সংগৃহীত
সারাদেশ

সড়কে ঝরল দুই ভাইয়ের প্রাণ

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আহত আরোহীকে উদ্ধারে যুবকের মৃত্যু

সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

নিহতরা হলেন- হুমায়ুন খান (৪৫) ও রবিউল খান (৫০)। তারা উভয়ই বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। আহত মনিরুল ইসলাম লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায়

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, সোমবার ভোর সকালে হুমায়ুন, রবিউল ও মনিরুল মোটরসাইকেলে করে বিজয়নগর মেরাশানি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিল মনিরুল ইসলাম। তারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় তাদের সঙ্গে থাকা হুমায়ুন খান ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মনিরুল ও রবিউলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনের ভাই রবিউলকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আহত মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন। মোটসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা