সংগৃহিত ছবি
সারাদেশ

আহত আরোহীকে উদ্ধারে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলায় দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধারে গিয়ে প্রাইভেটকারের চাপায় উজ্জ্বল পাঠান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায়

রোববার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল পাঠান উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা এলাকার জলিল পাঠানের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর পুরনো ফেরিঘাট এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পেছনে ডুকে যায়। এ সময় উজ্জ্বলসহ স্থানীয়রা দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধারে গেলে একটি বেপরোয়া প্রাইভেটকার উজ্জ্বলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহতাবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীনগর হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা