সংগৃহিত ছবি
সারাদেশ

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: উখিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে বাস উল্টে আহত ২০

থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শামীম হোসেন বলেন, শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকে তাকে হত্যা করা হয়। নিহত খাইরুল আমিন (৩৬) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন জানান, শুক্রবার রাতে ক্যাম্পে নিজের বসত ঘরের সামনে থেকে সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দূর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্প সংলগ্ন মোছারখোলা বাঙালি পাড়ায় নিয়ে তাকে কয়েকটি গুলি করে দূর্বৃত্তরা। এরপর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল

ওসি শামীম হোসেন বলেন, কিছু দিন আগেও খাইরুল আমিন সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ছিলেন। সম্প্রতি তিনি রোহিঙ্গাদের আরেকটি সংগঠন আরএসওতে যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন করা হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা