সংগৃহিত ছবি
সারাদেশ

ফেনীতে বাস উল্টে আহত ২০

জেলা প্রতিনিধি: ফেনী জেলায় মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে এবং এতে নারী ও শিশুসহ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: চাঁদপুরে ৫০ গ্রামে পালিত হচ্ছে ঈদ

রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জুয়েল বড়ুয়া (৪৫), তার স্ত্রী টিকলি বড়ুয়া (৪০), আমির আলী (৩৫), তার স্ত্রী মুর্শেদা বেগম (৩২), সোহেল (২০), জুয়েল (৮), সালমা (১৮), রাকিব (১৮), হেলাল মিয়া (২৬), সাইফুল (২৩), দুলাল মিয়া (৪৮), আলেয়া বেগম (৪০), আবদুল করিম (৩০), কিরণসহ (২৮) অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশির ভাগই সিলেটের হবিগঞ্জ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দিগন্ত পরিবহনের বাসটি। দুপুর সাড়ে ১২টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজে ওঠার আগে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাস্নানে নেমে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে আসা এক যাত্রী জানান, পুরো সড়কেই চালক বেপরোয়া গতিতে বাসটি চালান। ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় আরেকটি বাস অতিক্রম করতে গিয়ে সড়কের ওপর বাস উল্টে যায়। গাড়িতে বিভিন্ন বয়সী ৪০-৪৫ জন যাত্রী ছিল। সবাই কমবেশি আহত হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুজন বলেন, বাস দুর্ঘটনায় আনুমানিক ২০-২৫ জন হাসপাতালে এসেছেন। অধিকাংশের শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া ও ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৮ জনকে রেফার্ড করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা