সংগৃহীত
সারাদেশ

লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে ঘুরতে এসে লেকের পানিতে ডুবে ইসরাফিল (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে আবার ডুবলো সিলেট

সোমবার (১৭ জুন) ঈদের দিন দুপুরে পার্কে বেড়াতে এসে তার মৃত্যু হয়।

ইসরাফিল মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

আরও পড়ুন : সড়কে ঝরল দুই ভাইয়ের প্রাণ

জানা গেছে, ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং (বোট) ভিড়িয়ে লেকের পারে নামে ইসরাফিল। এরপর লাফ দিয়ে বোটে ওঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ঢুবে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানির তলদেশ থেকে উঠিয়ে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কোরবানি দিতে গিয়ে আহত ১৪০

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা