সংগৃহিত ছবি
সারাদেশ

টানা বৃষ্টিতে আবার ডুবলো সিলেট 

জেলা প্রতিনিধি: বৃষ্টিতে আবার ডুবেছে সিলেট শহর। এতে নগরের অনেক স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।

আরও পড়ুন: বাসের চাপায় নিহত ২

সোমবার (১৭ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে ।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক সজীব হোসাইন জানান, রোববার দিবাগত রাত ২টার পর থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

নগরীর পায়রা এলাকার বাসিন্দা ও প্রকাশনা সংস্থা চৈতন্যের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী বলেন, রাত সাড়ে ৩টার দিকে পায়রা এলাকার রাস্তা প্রায় ৩ ফুট পানির নিচে তলিয়ে যায়। এখন কোমর সমান পানি। ঈদের দিন খুব আতঙ্ক নিয়ে এসেছে এবার।

উল্লেখ্য, গত ৮ জুন ভারী বৃষ্টিতে সিলেট শহরের শতাধিক এলাকা ডুবে যায়। তার আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে গেলেও অন্তত ১২টি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা