সংগৃহীত
সারাদেশ

খুলনা রুটে রেল চলাচল স্বাভাবিক 

জেলা প্রতিনিধি: যশোর জেলার সদর উপজেলায় মালবাহী ট্রেনের ডিজেলভর্তি ওয়াগন উল্টে দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

এ দুর্ঘটনার পরে ভোর সাড়ে ৪টা থেকে খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। দীর্ঘ ৬ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে পুনরায় খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন বলেন, সকাল ১০টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনটি এসে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান বলেন, তেলবাহী (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে নাটোর যাচ্ছিল। ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌঁছালে পেছনের অংশে একটি ডিজেলভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়।

আরও পড়ুন: মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে ৩৫ হাজার লিটার ডিজেল ওয়াগন থেকে ঐ খাদে পড়ে যায়। এলাকাবাসীরা ঐ তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।

স্থানীয় এক এলাকাবাসী আফজাল হোসেন জানান, ভোরে নামজের পর পর এ দুর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রেন উল্টে ডিজেল খাদে পড়ে গেছে।

মনিরুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, ডিজেল তেল পানিতে পড়ে গেছে, আমরা তা বালতি ড্রামে করে তুলে নিয়ে যাচ্ছি। আবার কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করবে, কেউ বিক্রি করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা