সারাদেশ

ভোলায় তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলা প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত থেকে উপকূলীয় জেলার মানুষকে রক্ষায় এবার ভোলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে জনগণ নেই

বৃহস্পতিবার সকালে উপকূলীয় বন বিভাগ ভোলা এর আয়োজনে ভোলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বেড়িবাঁধ এলাকায় এই বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।

এই সময় সহকারী বন সংরক্ষক মো:মনিরুজ্জামান, সদর রেঞ্জ কর্মকর্তা মো সাইফুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বিবর্তনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তাই বজ্রপাত নিরোধ করতে হলে তাল গাছ লাগানো প্রয়োজন।

তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে উপকূলীয় জেলা ভোলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বন বিভাগের নিজেস্ব অর্থয়ানে জেলার বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে ১০ হাজার তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। তাছাড়া সামাজিক বনায়ন করেও স্থানীয়রা লাভবান হবে বলে জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা