ছবি: সংগৃহীত
সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে গাছ কেটে সাবাড়

জেলা প্রতিনিধি, পাবনা: পূর্ব শত্রুতার জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় কয়েক বিঘা জমির কলা গাছ কেটে সাবাড় করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ৩ জন কৃষকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: নলছিটিতে দুই পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতি

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া গ্রামের মাঠে কলা গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতের কোনো এক সময়ে এই কলা গাছগুলো কাটা হয়।

আরও পড়ুন: যশোরে ট্রেন উল্টে যোগাযোগ বন্ধ

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- চর কুড়ুলিয়া গ্রামের মৃত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার ৩ বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলকার আলাই মুল্লিকের ছেলে সেলিম মুল্লিকের এক বিঘা।

ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার সারারাত বৃষ্টি হওয়ায় বুধবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এ সময় কলা গাছগুলো কাটা দেখতে পান। কলা গাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু শত্রুতার ধারালো অস্ত্রের কোপে তারা পথে বসে গেল।

আরও পড়ুন: পৌর জামায়াতের আমির গ্রেফতার

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, কিছু আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু মানুষের সাথে ঝামেলা হয়েছিল। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলা গাছগুলো কাটা হলো।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা