সংগৃহীত ছবি
সারাদেশ

শত্রুতার জেরে কলা গাছ কর্তন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে রাতের অন্ধকারে শত্রুতা করে মোঃ মাসুদ রানা নামের এক ব্যাক্তির মাঠে দেড় বিঘা জমিতে রোপণ করা ৫০০টি কলা গাছ কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন : সরকারি সোলার বাড়িতে লাগানোর অভিযোগ

গতকাল বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে এ কলা গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের দক্ষিণ পার্শ্বে মাঠে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ মাসুদ রানা দেড় বিঘা জমিতে ৫০০টি কলাগাছ রোপণ করেন। কলা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন তিনি। বর্তমানে ৫০০টি কলা গাছের মধ্যে ৩০০টি কলা গাছে মাস খানেকের মধ্যে কলা কাটা হবে। এই কলা গাছ রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে কেটে মালিকের অপূরনীয় ক্ষতি করেছে। জমির মালিক মোঃ মাসুদ রানা দাবি করেন এতে তার প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার শত্রুরা আমার কলার জমিতে কলার গাছের সাথে শত্রুতা করে আমার ক্ষতি করেছে। কলা গাছগুলো মাজা পর্যন্ত
কেটে নষ্ট করে দিয়েছে। আমি ধার দেনা করে কলা রোপণ করেছিলাম। আমার বড় সর্বনাশ করে দেওয়া হয়েছে। তিনি জানান, তিনি এ বিষয়ে থানায়
এজাহার দায়ের করবেন।

৭নং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বলেন, আমার ইউনিয়নের মোঃ মাসুদ রানার মাঠে রোপণ করা কলা গাছ রাতের আঁধারে কে
বা কারা কেটে সাবাড় করে দিয়েছে শুনেছি। যারাই এ রকম শত্রুতা করেছে ভালো করেনি। এ বিষয়ে তাকে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন : হাড়কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টি

নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লোকমুখে শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আসামি সনাক্ত
করে আইনের আওতায় আনা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহার দায়েরের প্রস্তুতি চলছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা