ছবি: সংগৃহীত
সারাদেশ

মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: রবিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি এলাকা থেকে আব্দুল জলিল (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নবরুপে ফিরেছে শার্শা-জামতলা সড়ক

বুধবার (২৩ আগস্ট) সকালে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ কানুদাসকাঠি এলাকায় সিদ্দিকের স’ মিলের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত জলিল হাওলাদার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া এলাকার মৃত হাসানের ছেলে।

পুলিশ জানায়, সকাল ৫-৬ টার মধ্যে যে কোনো দ্রুতগামী গাড়ীর ধাক্কায় আবুল জলিল নিহত হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং যে কোনো সময় কাউকে কিছু না বলে বাড়ী থেকে বেড়িয়ে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।

আরও পড়ুন: ভোলায় তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিহতের পরিবার জানায়, নিহত আব্দুল জলিল গত তিন বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তার চিকিৎসা চলছিলো। প্রায়ই তিনি কাউকে কিছু না বলে বাড়ী থেকে বেড়িয়ে যেতেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় আব্দুল জলিলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা