ছবি: সংগৃহীত
সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কামালদী ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহিন ফকির, রুবেল হোসেন, রিনা বেগম, আখি আক্তার, জুয়েল, রানা, ফরহাদ, লাবনী,সোহেল, রিপন, লফিফা আক্তার, আকাশ, সম্পা, শাহাদাত, আবির, সাইফুলসহ বেশ কয়েকজন। বাকিদের নাম এখনো জানা যায়নি।

আরও পড়ুন: উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে কামালদী ব্রিজ এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সোনার তরী পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী দক্ষিণ বাংলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে ২ বাসের ২০-২৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে ২ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ৭০ লিটার চোলাই মদসহ আটক ৩

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, ঢাকাগামী পরিবহন ও একটি বরিশালগামী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ বাসের ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় ৩০ মিনিটের মত যানজট সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা