সারাদেশ

গোপালপুর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গণহত্যার শিকার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

শনিবার (১৯ আগস্ট) বিকেলে গোপালপুর বাজার জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা ও প্রজন্ম ডেমরা থানার সভাপতি ও শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ সামছুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ভূঁইয়া, গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, সন্তান কমান্ড বেগমগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জসিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন : হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১৯ আগষ্ট গোপালপুর গণহত্যার ঘটনায় নিহত শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন।

প্রসঙ্গত, গোপালপুর গণহত্যার ঘটনায় ৫৪ জন মুক্তিযোদ্ধাকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিলো। এটি ছিল নোয়াখালীতে সবচেয়ে বড় গণহত্যার ঘটনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা