ছবি-সংগৃহীত
সারাদেশ

ভোলায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

ভোলা প্রতিনিধি : ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জরিমানার প্রতিবাদে জেলা সদরে সকল ঔষধের দোকান বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

আরও পড়ুন : হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

আজ শনিবার বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ভোলা শাখা।

দোকানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখা ও চিকিৎসকদের স্যাম্পল দোকানে রেখে বিক্রির দায়ে ভোলা সদর রোডে ফাতেমা ফার্মেসীকে ১০ হাজার ও জননী ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধকিার সংরক্ষণ অধিদফতর। এর প্রতিবাদে ঔষধ ব্যসায়ীরা অনির্দিষ্টকালের জন্য জেলা সদরের সব দোকান বন্ধ করে দেয়। তাদের ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া র্পযন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

ঔষধ ব্যবসায়ী রিয়াদুল ইসলাম জানায়, ভোলায় ভোক্তা অধিকার অভিযানের নামে আমাদের হয়রানি করে যাচ্ছে। আমরা চিকিৎসকদের স্যাম্পল বিক্রি করতে চাই না । রিপ্রেজেটিভরা ঔষুধ দিয়ে যায় আমরা বিক্রি করি। তারা না দিলেতো আমরা বিক্রি করতাম না।

আরও পড়ুন : সরকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ভোলা সদর সভাপতি মনসুর আলম বলেন, আমরা সরকারের নিয়ম মেনে লাইসেন্স নিয়ে ব্যবসা করি। সরকারের বাইরে আমরা কোন ব্যবসা করিনা করবোও না। প্রশাসন আমাদের বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। এই হয়রানি প্রতিবাদে আমরা ঔষুধ ব্যাবসয়ীরা ধর্মঘট ডেকেছি।

এদিকে, সকাল থেকে জেলা সদরে সকল ঔষধের দোকান বন্ধ থাকায় ঔষধ না পেয়ে দুর্ভোগে পড়েছেন সদর হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীরা।

ঔষুধ কিনতে আসা ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তি জানান, আমার বাচ্চার হাত ভেঙ্গে গেছে। ঔষুধ শেষ হয়ে গেছে নিতে আসছি এখন দেখি দোকান বন্ধ রাতে কিভাবে ঔষুধ কি খাওয়াবো সেটাই চিন্তার বিষয়।

আরও পড়ুন : নিখোঁজের ২১ ঘন্টা পর সৌহার্দের মৃতদেহ উদ্ধার

রাজাপুর থেকে আসা শফিকুল ইসলাম বলেন, স্ত্রীকে ডাক্তার দেখিয়েছি এখন ঔসুধ কিনে বাড়ি ফিরবো, দোকানে এসে দেখি ঔষুধের দোকান বন্ধ। এই ঔষুধ এলাকার দোকানেও নেই। এখন ঔসুধ কিনতে না পারলে স্ত্রীকে সময়মতো সুস্থ করা কষ্টকর হয়ে যাবে।

তবে ভোক্তা অধকিার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরচিালক মো. মাহমুদুল হাসান জানান, শহরের সদর রোডের ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয়যোগ্য নয় এমন ঔষধ থাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভোলা সদরে ৫ শতাধিক ঔষুধের দোকান রয়েছে। এসব দোকানে দৈনিক দুই কোটি টাকার ঔষুধ বিক্রি হয়ে থাকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা