ছবি : সংগৃহিত
সারাদেশ

নিখোঁজের ২১ ঘন্টা পর সৌহার্দের মৃতদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহের রৌমারী বিলে নিখোঁজের ২১ ঘণ্টা পর ভেসে উঠলো সৌহার্দের মৃতদেহ।

আরও পড়ুন: সরকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে নিখোঁজ সৌহার্দের মরদেহ সাংবাদিকরা ভাসতে দেখেন।

আরও পড়ুন: গাইবান্ধায় বিয়ের গাড়ি ভাংচুর, স্বর্ণালংকার ছিনতাই

নিহত সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, রৌমারি বিলে শুক্রবার বিকেল ৫টায় সৌহার্দ্য বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে এসে বিলের পানিতে গোসল করতে নামে। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি।

আরও পড়ুন: রাণীশংকৈলে হজম করা হলো না কৃষ্ণ মূর্তি

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুপুর ২টার দিকে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক সাব-রেজিস্ট্রারে চলছে ৬ অফিস

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা