সংগৃহীত ছবি
সারাদেশ

রৌমারী বিলে কিশোর নিখোঁজ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বন্ধুদের সাথে রৌমারী বিলে বেড়াতে গিয়ে সৌহার্দ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

আরও পড়নি : ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখব

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ৮.৪০ মিনিট) এখনো উদ্ধার হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দলের টিম লিডার ছানোয়ার হোসেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে কাপাসহাটিয়া গ্রামে রৌমারী বিলে এ ঘটনা ঘটে।

আরও পড়নি : ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৫৬৫

নিখোঁজ সৌহার্দ জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

সৌহার্দের বড় ভাই সৌরভ জানায়, বন্ধুদের সাথে সৌহার্দ রৌমারী বিলে বেড়াতে যায়। পরে খবর পেলাম পানির স্রোতে সৌহার্দ নিখোঁজ হয়েছে।

আরও পড়নি : শিঘ্রই ই-ভিসা কার্যক্রম চালু

মেলন্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, সৌহার্দ ও তার বন্ধুরা ব্রীজ থেকে রৌমারী বিলে ঝাঁপ দেয়। তার বন্ধুরা তীরে উঠে আসলেও সৌহার্দ তীব্র পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জামালপুর ফায়ার সাভির্সের ডুবুরি দলের টিম লিডার ছানোয়ার হোসেন জানান, নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে আমাদের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। সেখানে তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উদ্ধারে আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা