সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

জার্মানিতে বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক: বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট পালন করছেন। এ সময় জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন ভ্যার্দি।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ ধর্মঘট পালন করেন ভ্যার্দি।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা

এ সময় দুই শতাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীরা এই ধর্মঘটে যোগ দিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলন, উত্তরের শহর হামবুর্গ ও মধ্য জার্মানির হেসে রাজ্যের হাসপাতাল কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। এছাড়াও হামবুর্গ, বোখুম, কোলন, জলিঙ্গেন, মানহাইম ও বার্লিনে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, বিভিন্ন পৌরতে নিয়োগকর্তাদের সংগঠন ভিকে এ-এর প্রতিনিধি নিকলাস বেনরাট ধর্মঘটের সমালোচনা করে বলেন, এই ধর্মঘটে মূলত নাগরিকদের সমস্যা হবে। স্বাস্থ্য, শিক্ষা, বাস চালক ও দমকলকর্মীসহ প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে ভ্যার্দি।

এ সময় তারা বেতন ৮ শতাংশ বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো এবং বাৎসরিক ছুটির সংখ্যা আরও ৩ দিন বাড়ানোর প্রস্তাব করেছে।

আরও পড়ুন: ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচ...

তবে কর্তৃপক্ষ বলছে, এই সকল দাবি মানা অর্থনৈতিকভাবে অসম্ভব। এমত অবস্থায় (১৪-১৬ মার্চ) সরকারের সাথে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এই আলোচনাকে ঘিরে চাপ তৈরি করতে চাইছে শ্রমিক সংগঠন ভ্যার্দি। এর অংশ হিসেবে শুক্রবার ধর্মঘট করবেন কিন্ডারগার্টেন কর্মীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা