জাতীয়

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মীদের পাঠাতে মন্ত্রিসভা একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে । রোববার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল (স্বাস্থ্যকর্মী) গ্রহণের জন্য একটা চুক্তি। আমাদের এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী যেতেন। এটাকে (এমওইউ) ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে চায় মালদ্বীপ। এমওইউ- কে একটি চুক্তির মধ্যে নিয়ে আসতে চায় দেশটি। এমওইউ হলে কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু এগ্রিমেন্ট (চুক্তি) হলে বাইন্ডিং (বাধ্যবাধকতা) সৃষ্টি হবে।

তিনি বলেন, কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে মালদ্বীপ।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাবেন এবং সেখানে এই চুক্তিটা স্বাক্ষর হবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের মেডিকেল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা