সারাদেশ

ঈশ্বরগঞ্জে তিন ওষুধ ব্যবসায়ীকে অর্থদণ্ড 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন ওষুধ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের আঠারবাড়ি ও খালবলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আঠারবাড়ি ও খালবলা বাজারের এরফান মেডিকেল হল, বর্মন মেডিকেল হল,আতিক ফার্মেসি কে আনরেজিস্টার্ড ওষুধ রাখা, স্যাম্পল ওষুধ ক্রয়বিক্রয়, ড্রাগ লাইসেন্স না থাকায় ড্রাগ এক্ট ১৯৪০ মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন ময়মনসিংহের ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের একটি টিম ও রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা মোজাহেদুর রহমানের নেতৃত্বে অপর একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকালে তিন ওষুধ ব্যবসায়ীকে আনরেজিস্টার্ড ওষুধ রাখা, স্যাম্পল ওষুধ ক্রয়-বিক্রয়, ড্রাগ লাইসেন্স না থাকায় ড্রাগ এক্ট ১৯৪০ মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা