সংগৃহীত
সারাদেশ
ছাত্রী বিয়ে করলেন গভর্নিং বডির সদস্য

নৈতিকভাবে কাজটি ঠিক করেননি  

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে বিয়ে করায় গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আজ বুধবার (১৬ আগস্ট) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্যটি করেন।

খন্দকার মুশতাক আহমেদের আইনজীবী সোহরাব হোসেন পলাশ তার জামিন আবেদনটি আদালতে শুনানির জন্য উপস্থাপন করেন।

এসময় আদালত মুশতাক আহমেদকে ডায়াসের সামনে ডেকে নিয়ে জানান, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি। আমরা এই জামিন আবেদন শুনব না। আদালত তখনই জামিন আবেদনটি ফেরত দেন।

আরও পড়ুন: পাহাড় থেকে অস্ত্রসহ আটক ৭

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া সে সময় রাষ্ট্রপক্ষে ছিলেন।

গত ১ আগস্ট কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে খন্দকার মুশতাককে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আরেক আসামি ঐ কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা মো.সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটির আবেদন করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: শার্শায় মাছের পোনা অবমুক্তকরণ

এ মামলার এজহারে বাদী করেন, ভুক্তভোগী মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক নানা অজুহাতে কলেজে আসতেন ও ভুক্তভোগীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডাকতেন। আসামি ভুক্তভোগীকে খোঁজ-খবর নেওয়ার নামে নানাভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন।

কিছুদিন পর আসামি ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। ভুক্তভোগী রাজি না হওয়ায় তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করেন, তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবেন বলে হুমকি দেন।

ভুক্তভোগী ঘটনাটি কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ঐ অধ্যক্ষ ব্যবস্থা করতেছি বলে আসামি মুশতাককে তার রুমে নিয়ে আসেন, ভুক্তভোগীকেও ক্লাস থেকে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে আসামিকে সময় ও সঙ্গ দিতে বলেন।

আরও পড়ুন: ভোলায় আওয়ামী লীগের আলোচনা সভা

ভুক্তভোগী ২ নম্বর আসামির (অধ্যক্ষ) কাছে প্রতিকার চেয়েও কোনো সহযোগিতা পায় নি, বরং আসামি মুশতাককে নানাভাবে অনৈতিক কাজে সাহায্য করতেন।

গত ১২ জুন বাদী উপায় না পেয়ে ভুক্তভোগীকে ঠাকুরগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলে আসামি মুশতাক তার লোকজন দিয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যান। বাদী জানতে পারেন আসামি ভিকটিমকে একেক দিন একেক স্থানে নিয়ে গিয়ে অনৈতিক কাজে বাধ্য করছে ও যৌন নিপীড়ন করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা