ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে জওশন মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকাতার ছেলে ইয়াছিন (৮) আহত হয়।

আরও পড়ুন: ঢামেকের হলে ছাত্রীর ঝুলন্ত মরদেহ

মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মুশরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জওশন মিয়া (৩০) উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ বলেন, নিহত জওশন মিয়া অটোরিকশা চালিয়ে উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

এ ঘটনায় অটোরিকশায় থাকা তার ছেলে ইয়াছিনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষ তার মরদেহ স্বজনদের কাছে তুলে দেওয়া হবে। কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা