সংগৃহীত ছবি
জাতীয়

মেট্রোরেল চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধনীর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল। এরপর আংশিক অংশে মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুটে চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এরপর দুপুর সোয়া ২টার দিকে আংশিক অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানয়েছে, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওয়ানা করার পর থেকেই সমস্যা শুরু হয়। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে থেমে থাকার পর ট্রেনটি পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয়।

আরও পড়ুন : ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়

এরপর যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা