সংগৃহীত ছবি
জাতীয়

ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়

নিজস্ব প্রতিবেদক : হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে; ওই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি; তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আরও পড়ুন : ঢাকার পথে প্রধান উপদেষ্টা

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা

মাহফুজ আলম বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর হাসিনার স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধী দলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা