ছবি: সংগৃহীত
সারাদেশ
১৫ আগস্ট 

স্বাচিপ’র আয়োজনে আলোচনা সভা

সোলাইমান ইসলাম নিশান: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আশুরা হাসপাতাল প্রাঙ্গনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ডা. মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ ( রায়পুর) আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া ডাক্তারকে হুমকি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ আহম্মেদ কবীর, পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, ডাঃ রত্নদীপ পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির ইসলাম বাবর, জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মতলব, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন আলম প্রমুখ।

আরও পড়ুন: ওমরায় গেলেন ডিবিপ্রধান হারুন

প্রধান অতিথি নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে জিয়াউর রহমানের নির্দেশে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো ভাবতেও পারেনি তার দেশের মানুষ তাকে হত্যা করবে।

তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন সময়ে জঙ্গি সৃষ্টি করে মানুষ হত্যা করেছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করছে।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবি

আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট সকল শহীদের জন্য দোয়া প্রার্থনা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা