সারাদেশ

প্রাইভেটকারে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে একজনে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাটে দুই বন্ধুর আত্মহত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। মৃত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।

স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা