সারাদেশ

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, (ভিডিও কনফারেন্সে) ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, জেলা আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, গণপূর্তা বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

এদিকে শোক দিবস উপলক্ষে ঝালকাঠি পৌরসভা, সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা