সারাদেশ

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় আজ দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯৭৩২.১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) নির্বাচনী এলাকায় (দোহার-নবাবগঞ্জ) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোক সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। ভাষা থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যেভাবে নিরলসভাবে কাজ করে গেছেন, তা বিশ্ব দরবারে ঐতিহাসিক দলিল হিসেবে রয়েছে।

সালমান এফ রহমান বলেন, নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে ওঠেছে । ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। সব ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন : পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী মাত্র সাড়ে তিন বছরের দায়িত্বকালে বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন জাতির জনক। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ষড়যন্ত্রকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল।

তিনি আরো বলেন, সেদিন ভাগ্যক্রমে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় ঘাতকের হাত থেকে বেঁচে যান। তাই তো জাতির জনককে হত্যার পরও স্বপ্নের সোনার বাংলার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

সালমান এফ রহমান আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব একদিকে যেমন শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সুপরামর্শ দিতেন, অন্যদিকে প্রতিটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সব ধরনের দায়িত্ব পালন করে যেতেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই শ্রেষ্ঠ বিকল্প

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বৈদেশিক রিজার্ভ ছিল শূন্য। সে সময় অন্য দেশের সঙ্গে বিনিময় প্রথার মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানির শুরু করে সরকার। পাট ও চামড়া ছিল বাংলাদেশের বিনিময় পণ্য। তবে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় আজ দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯৭৩২.১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।

এই উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সালমান এফ রহমান শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও নারীদের সেলাই মেশিন বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর কর্তৃক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রান্তিক জনসাধারণের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা