সারাদেশ

নোয়াখালীত শোক র‍্যালি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।

এমপির নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার নেতাকর্মী নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‍্যালি করেন।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকাও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা