প্রতীকী ছবি
সারাদেশ

বাগেরহাটে দুই বন্ধুর আত্মহত্যা

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ২২ ঘণ্টার ব্যবধানে ইয়াসিন (১২) ও ইসা হাওলাদার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইয়াসিনের পরিবারের দাবি, বন্ধু ইসা হাওলাদারের শোকে ইয়াসিন আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ইয়াসিন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে এবং ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে। দুজনই কদমতলার মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

দুই পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন বলেন, তিন দিন ধরে একই পোশাক পড়ার কারণে ইসা হাওলাদারকে তার বাবা বকাবকি করেন। যার কারণে বাবার ওপর অভিমান করে সোমবার দুপুরে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইসা। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি খুবই দুঃখজনক।

আরও পড়ুন : পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা