সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রিদুয়ান (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষে নিহত ২৭

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৯নং বদুরছড়ি এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।

আরও পড়ুন : সেপ্টেম্বরে দেশে ফিরছেন নওয়াজ

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

তিনি জানান, কক্সবাজার থেকে আসা একটি ট্রাক চকরিয়ামুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এর আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরও পড়ুন : আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৮৪

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা