ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষপানে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা

নিহত মো.বিপুল মিয়া (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার চর ধুরুয়া গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভূমি অফিসের পুকুরে মিলল মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরের দিকে বিপুল ঢাকা থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার স্ত্রী পিংকি স্বামীর সাথে কথা বলে রান্নাবান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন।

একপর্যায়ে তার স্বামী পরিবারের সদস্যদের অজান্তে এক গ্লাস পানি পান করে বিছানায় শুয়ে ছিলেন। ১০-১৫ মিনিট পরে তার স্ত্রী দেখেন তার স্বামী চটপট করতেছে। পরে বিষের গন্ধ পেয়ে তার স্ত্রী ও শাশুড়ি শৌরচিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের আগে মারা যায় সে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা