সারাদেশ

ঝালকাঠিতে বাস খাদে পড়ে আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ১৭ জন নিহত হওয়ার ১২ দিন পরে একই এলাকায় আবার বাস গাড়ি খাদে পড়ে যায়। তবে এবার বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এতে ৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৯ টায় সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রবাহি বাস হাজি পরিবহন একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় বাসটি। এতে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়। গাছে বেধে যাওয়ায় পুকুরে পরেনি বাসটি।

আরও পড়ুন : বোয়ালমারীতে বাগানে রাজমিস্ত্রীর লাশ

এর আগে গত ২২ জুলাই সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। আহত হন ৩৫ জন। বাসটিতে যাত্রী ছিল ৬০ জনেরও বেশি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা