ছবি : সংগৃহিত
সারাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: পাবনায় কাগজপত্র নিয়ে বিরোধ, যুবক খুন

অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল।'

তিনি আরো বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনার সরকার আজ ক্ষমতায়। আজকের প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মিথ্যা ইতিহাস আমাদের জানতে বাধ্য করা হতো। তখন একটিমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, একটিমাত্র রেডিও ছিল।

রাষ্ট্রীয় মিডিয়াতে বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে তখন মিথ্যাচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হতো। আজকে পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের ছেলেমেয়ে, নাতিনাতনিরা সঠিক ইতিহাস পড়তে পারছে।'

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ও সাতৈর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

লিয়াকত সিকদার আরো বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক সময় সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। সেই মহানায়কের ইতিহাসকে বিকৃত করে খলনায়ককে নায়ক করা হয়েছিল।'

এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। আজ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।'

আরও পড়ুন: নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেন, ‘দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।'

তিনি আরো বলেন, 'পদ্মাসেতুর জন্য দেড়/দুই ঘন্টায় ঢাকা থেকে আসা-যাওয়া করা যায়। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।'

আরও পড়ুন: এক ইলিশ ৪৬০০ টাকায় বিক্রি

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, সাতৈর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন আকুল, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য লতিব শেখ, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা