সংগৃহীত ছবি
সারাদেশ

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে কু‌পিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি: সিলেটে ১ ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর মেন্দিবাগে এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার মো. মাজহার (২৬)। হাসান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশের অতিরিক্ত উপক‌মিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় হাসান মাহমুদ ও মাজহার নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা