সারাদেশ
সাবেক ইউপি সদস্য জহুরুল হক হত্যা 

মাদারগঞ্জে ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য ও জোড়খালী ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি জহুরুল হক হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় জোড়খালী ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল,উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহালী খান, জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বার প্রমুখ।

বক্তারা গ্রেফতারকৃত সকল আসামীদের ফাঁসির দাবি ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত গত ২২ জুলাই রাত ১১টার দিকে জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা জহরুল হক আতামারী বাজার থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

পরদিন রাত ২৩ জুলাই নিহত জহুরুল হকের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য উজ্জল সরকারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামিসহ এখন পর্যন্ত ৮ জন কারাগারে আছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা