সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে কয়লাবোঝাই ট্রাক উল্টে সাইদুর রহমান নামে এক ট্রাক চালক নিহত ও হেলপার এনামুল আহত হয়েছে।

আরও পড়ুন : গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

সোমবার সকালে কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুর মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামের মৃত কান্দু বেপাড়ীর ছেলে। আহত হেলপার এনামুল হক (১৮) কুড়িগ্রামের রাজিবপুরের মন্ডলপাড়া গ্রামের শাহজামালের ছেলে।

আরও পড়ুন : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভোলায় কর্মসূচি

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মাদারগঞ্জের ঘুঘুমারিতে ভাই ভাই ব্রিকস নামে ইটভাটায় কয়লা নিয়ে যাচ্ছিলো। রাতে বৃষ্টি হওয়ায় ইটভাটায় যাওয়ার কাঁচা রাস্তাটি নরম হয়ে যাওয়ায় ট্রাকটি উল্টে যায়। এসময় রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে চালক সাইদুর ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাক চালক সাইদুরের লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেই ও আহত হেলপার এনামুলকে চিকিৎসার জন্য মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা