ছবি : সংগৃহিত
সারাদেশ
লক্ষ্মীপুরে যুবলীগের মানববন্ধন ও স্বারকলিপি

জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি

সোলাইমান ইসলাম নিশান: ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ চারটি দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে যুবলীগ।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল

শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ইলিশ চত্তর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: পাবনায় কাগজপত্র নিয়ে বিরোধ, যুবক খুন

পরে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বরাবর স্মারকলিপি প্রদান করেন তিনি। এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা গোফরান বাবু, দিপু মাহমুদ, দিদার মোল্লা প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা