ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

নিজস্ব প্রতিনিধি: রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আরও পড়ুন: স্লোগানে মুখরিত রংপুর শহর

বুধবার (২ আগস্ট) দুপুর ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভা পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য সচিব মাজেদ আলী বাবুল।

আরও পড়ুন: রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রংপুরের পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৩ টায় সমাবেশস্থলে আসবেন তিনি এবং রংপুরবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩০

জানা গেছে, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন।

ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে রংপুরের ঐতিহাসিক জিলা স্কুল মাঠ। মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের ২ দিকে অবস্থান নিয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। নানা রঙের পোশাক ও বাদ্যযন্ত্রের তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

আরও পড়ুন: তারেক-জোবায়দার রায় আজ

জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা