সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৫ জন আহাত হয়েছেন।

আরও পড়ুন : ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

বুধবার (২ অগাস্ট) সকাল সোয়া ১০টার দিকে বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩০

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান (৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভুটি চালক মামুন (৩৫)।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : তারেক-জোবায়দার রায় আজ

মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা