সংগৃহিত ছবি
সারাদেশ

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ 

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও ৩ জন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাঘদী ইউনিয়নের মুলদী গ্রামের মুকুল আলী শেখের ছেলে রাজিব শেখ (২২) ও বকুল বেগম (৩৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু নোমান জানান, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় বরিশালগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী বকুল বেগম ও চালক রাজিব শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা