সংগৃহিত ছবি
সারাদেশ

ঈদের দিন কুপিয়ে হত্যা, গ্রেফতার ২ 

জেলা প্রতিনিধি: জামালপুরে ঈদের দিন বিকেলে পূর্বশত্রুতার জেরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে আবার ডুবলো সিলেট

মঙ্গলবার (১৮ জুন) ভোরে ২ প্রধান আসামিকে গ্রেফতার করছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কবির হাসান ওরফে চায়না (৪১) ও মো. জিয়াউল মণ্ডল জিয়া। তাদের বাড়ি উপজেলার তারতাপাড়া এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত নিদু কাজীর পরিবারের সঙ্গে গ্রেফতারকৃত মো. কবিরের পরিবারের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল সোমবার ঈদের দিন বিকেল ৩টার দিকে আসাদ উল্লাহ ও তার চাচাতো ভাই আ. আলীম কাজী (৩৫) মাহমুদপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় উপজেলার জায়েদা মোড়ে পৌঁছালে কবির হাসান ও মো. জিয়াউল মণ্ডলসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আসাদ উল্লাহ ও আলীম কাজীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে আসাদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল রাতেই নিহতের বড় ভাই মো. জামাল উদ্দিন কাজী (৫৭) বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

র‌্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল আজ ভোরে মাদারগঞ্জ নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা